নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট পাওয়ার ৯৫০ মেগাওয়াট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের একদল এসে ও পাওয়ার প্লান্টের নিজস্ব ব্যবস্থাপনায় আগুনের নিয়ন্ত্রনে আনে। অগ্নিকা-ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

 

বিভিন্ন সূত্রে জানা যায়- বাংলাদেশ বিদ্যুৎ উন্নযন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ এর জন্য বরাদ্দকৃত খালি জায়গায় রাখা ময়লা আর্বজনা ও পুরাতন মালের স্তুপে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পাওয়ার প্লান্টের মধ্যে শুরু চিৎকারে লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে।

 

এসময় তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসের দল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল এসে তাদের যৌথ চেষ্টায় প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

 

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান- এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে চেষ্টা করে আগুনি নিয়ন্ত্রনে আনেন।

 

তিনি বলেন, খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এসময় আগুনের লেলিহান শিখা ১৫/২০ ফুট উচুতে উঠে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code