সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. নানু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নানুকে গ্রেফতারের পর তার অনুসারীদের থানার সামনে জড়ো হয়ে বিএনপি দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ মো. নানু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি।
পুলিশ জানায়- গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
পুলিশের দাবী- নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে মো. নানু মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে মো. নানু মিয়াকে গ্রেফতার করে।
এদিকে নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী ২৫-৩০ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে নানুর মুক্তির দাবী করেন এবং বিএনপি দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত আসামী নানু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোড থেকে গ্রফতার করা হয়েছে।
(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি