নভেম্বরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৭

নভেম্বরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :: নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তানে যাবেন। তারা সেখানে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপর দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা এগিয়ে যাবে।

Manual6 Ad Code

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বুধবার সংবাদমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানে আয়োজনের বিষয়ে কথা-বার্তা চালিয়ে যাচ্ছি। আশা করছি সবকিছু আমাদের পক্ষেই যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজটি লাহোরে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, গেল কয়েক বছরে আমাদের জাতীয় দল দুইবার বাংলাদেশ সফর করেছে। চলতি বছরের জুলাইতে আরো একবার আমরা বাংলাদেশ সফরে যাব। আশা করছি বিসিবি আমাদের আমন্ত্রণটি সম্মানের সঙ্গে বিবেচনা করবে। দ্বিপাক্ষিক সিরিজের প্রতি তাদের যে সম্মান সেটা তারা রাখবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code