নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

Manual2 Ad Code

সিলেট:
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

 

Manual8 Ad Code

ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ন্যাচারাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ অহমদ বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করেন।

 

এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, গ্রন্থাগারিক জিলুন্নাাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন ও এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির সদস্য সচিব আমির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশ^বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশে-বিদেশে সুনামের সাথে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন। কর্মসংস্থানমুখী অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় এই বিশ^বিদ্যালয়ে চালু আছে ও আগামীতে আরও নতুন নতুন বিষয় খোলা হবে।

 

বক্তারা বলেন, মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এডমিশন ফেয়ারে প্রদত্ত সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী হবেন।

Manual8 Ad Code

 

সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

Manual7 Ad Code

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।

 

এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে রেজাল্ট অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

 

(সুরমামেইল/এলএসএফ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code