নসিমন উল্টে আহত ৭

প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

নসিমন উল্টে আহত ৭

Manual2 Ad Code
download (6)সুরমা মেইল নিউজ : ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা এলাকায় যাত্রীবাহী নসিমন উল্টে সাতজন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চুয়াডাঙ্গার মর্তুজাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পল্টু (৩২), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৪৫), মোহাম্মদ আলীর ছেলে মতিয়ার রহমান (৪২), সদর উপজেলার সাধুহাটি গ্রামের সৈয়দ আলীর ছেলে সাহেব আলী (৪০), এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আলী কদরের (৩০) নাম জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিষয়টি জানান।
তিনি জানান, রাতে আহতরা নসিমন যোগে ঝিনাইদহ থেকে সাধুহাটি যাচ্ছিলেন। পথিমধ্যে আমেরচারা এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আলী কদর ও বিকাশ বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code