নাইকো দুর্নীতি মামলা, সোমবার আদালতে যাবেন না খালেদা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৫

নাইকো দুর্নীতি মামলা, সোমবার আদালতে যাবেন না খালেদা

Manual7 Ad Code
Jiya

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

 

সুরমামেইল. ডেস্ক: নাইকো দুর্নীতি মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানিতে আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) খালেদা আদালতে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

Manual6 Ad Code

ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।

Manual2 Ad Code

গত ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিন নেন মামলাটির প্রধান আসামি খালেদা। ২৮ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে ওইদিন খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন আদালত।

খালেদার আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আমরা সময় চেয়ে আবেদন জানাবো। ম্যাডাম হাজির হবেন না।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

Manual5 Ad Code

এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

খালেদা জিয়া ছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন- চার দলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম) এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code