নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

Manual2 Ad Code
600

ছবি সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়া বৌদ্ধ মন্দিরের ভিক্ষু মং শু ইউ’কে (৭৭) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবারে (১৪ মে) ভোররাতে উপজেলার দুর্গম বাইশারী ইউনিয়ন সদর থেকে ৫ কি.মি দূরে পূর্ব চাকপাড়া বৌদ্ধ বিহারের এ ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

নিহত ভিক্ষু মংশৈ চাক পূর্ব চাকপাড়া বৌদ্ধ বিহারে থাকতেন বলে জানান বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান এবং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম।

Manual6 Ad Code

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের বলেন- পূর্ব চাকপাড়া বৌদ্ধ বিহারের ভেতর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে আছেন।

পুলিশ সূত্র জানায়- ভোরে ওই ভিক্ষুকে খাবার দিতে বিহারের ভেতরে তার কক্ষে যান অন্য ছোট ভিক্ষরা। এ সময় ওই ভিক্ষুর গলাকাটা লাশ দেখতে পান তারা। বিহারের দরজা-জানালা খোলা ছিল। কোনো জিনিসপত্র লুট হয়নি, লাইটও ছিল অক্ষত। উগ্রপন্থীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ও স্থানীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম ধারণা করছেন।

Manual5 Ad Code

এ হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার হীন উদ্দেশ্যেই এ প্রবীণ ধর্মীয় নেতাকে খুন করা হয়েছে বলে মতপ্রকাশ করেন বাইশারীর প্রবীণ সাংবাদিক আবদুল হামিদ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য জেলা ভিক্ষু কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।   পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর এবং হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code