নারীদের সঙ্গে যা খুশী তাই : ট্রাম্প

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

নারীদের সঙ্গে যা খুশী তাই : ট্রাম্প

Manual4 Ad Code

download

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিওটেপ এবার প্রকাশ পেয়েছে, যেখানে তাকে নারীদের উদ্দেশ্যে অতিশয় নোংরামিপূর্ণ মন্তব্য করতে দেখা যাচ্ছে। ২০০৫ সালে তৈরি ওই ভিডিওটেপটি প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Manual7 Ad Code

সেখানে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ করে ট্রাম্পকে বলতে শোনা গেছে, “তুমি যখন একজন তারকা তখন নারীদের সঙ্গে তুমি যা খুশী তাই করতে পারবে।”

ভিডিওটেপটিতে ট্রাম্প একজন বিবাহিত মহিলার সঙ্গে যৌনকর্ম করার এবং অন্যান্য মহিলাদেরকে চুমু দেবার ও তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান স্পর্শ করবার বড়াই করছিলেন।

তিন মিনিটের অধিক এই কথোপকথনটির প্রায় পুরোটা জুড়েই ছিল অতিশয় নোংরামিপূর্ণ কথাবার্তায় পরিপূর্ণ।

Manual7 Ad Code

এ ঘটনায় এখন খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা পর্যন্ত এখন নিন্দা জানাচ্ছেন।

মার্কিন নির্বাচনের মোটে এক মাস বাকি থাকতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর এই ভিডিওটেপটি দলটিকে বেশ বেকায়দায় ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এমন সময় এই ভিডিওটেপটি বের হলো যখন হিলারি ক্লিনটনের সঙ্গে মি. ট্রাম্পের দ্বিতীয় দফা সরাসরি টিভি বিতর্ক আসন্ন।

এই ভিডিওটেপটি প্রকাশিত হবার পর ফেসবুকে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প, যেখানে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, “আমি এটা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমি অঙ্গীকার করছে আমি একজন ভালো মানুষ হয়ে উঠবো।”

তিনি বলেন, “অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য এটা করা হয়েছে।”

Manual6 Ad Code

অবশ্য শুক্রবার যখন প্রথম এই ভিডিওটেপটি প্রকাশিত হয়, তখন তিনি এটিকে ঠাট্টাচ্ছলে করা মন্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, “বিল ক্লিনটন এর চাইতে অনেক খারাপ কথা আমাকে বলেছে।”

Manual7 Ad Code

মার্কিন সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই ভিডিওটেপটি প্রকাশিত হওয়া পর সিনিয়র রিপাবলিকানরা ট্রাম্পের কঠোর নিন্দা করেন।

এমনকি ডোনাল্ড ট্রাম্পকে দেয়া নিমন্ত্রণ পর্যন্ত বাতিল করছেন তারা।

এই সপ্তাহান্তেই হাউজ স্পিকার পল রায়ানের নিজের শহর উইসকনসিনে রিপাবলিকান ফল ফেস্টে দাওয়াত ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু সেই দাওয়াত বাতিল করে দিয়েছেন রায়ান।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট মাইক পেন্স ওই অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসমীচীন এবং তার উচিত সরাসরি গিয়ে মহিলা, তরুণী, কিশোরী সবার কাছে ক্ষমা চাওয়া।” -বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code