সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের মা ও মেয়ে নিখোঁজের ছয়দিন পর সন্ধান মিলেছে। শনিবার সকালে সিলেট নগরীর কদমতলী বাস ষ্টেশন এলাকায় তাদের পাওয়া যায়।
নিখোঁজ মেহেরুন নেছা (৩৬) ও মেয়ে লুৎফা বেগম (৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম চানসির কাপন এলাকায় বসবাস করছেন। নিখোঁজের ঘটনায় বুধবার বিশ্বনাথ থানায় জিডি করেন জহুরুল ইসলাম যার নং ৮৪৪। অবশেষে সন্ধান মিললো মা-মেয়ের।
মেহেরুন নেছা স্বামী জহরুল ইসলামের বরাত দিয়ে বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী শনিবার রাত সাড়ে নয়টায় বলেন, নিখোঁজ মা-মেয়ের সন্ধান পাওয়া গেছে।
উল্লেখ্য, মেহেরুন নেছা তার ছোট মেয়েকে নিয়ে গত ১৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিশ্বনাথ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। ডাক্তার দেখেনো শেষে বাড়ি না আসায় ওইদিন বিকাল ৩ টার দিকে স্ত্রীর মোবাইল ফোন করেন স্বামী জহুরুল ইসলাম। কিন্তু রিসিভ না করে কেটে দেওয়া হয়। তিনবার কল করার পর মোবাইল বন্ধ হয়ে যায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি