নিজেদের মত করে ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

নিজেদের মত করে ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুুল কাদের বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ই মার্চ পালন করে না। নিজেদের মত করে ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।

তিনি বলেন, এটা চেতনা, মূল্যবোধ, অনুভূতি, আদর্শের একটা ব্যাপার। বিএনপি ইতিহাস স্বীকার করে না। ক্ষমতায় এলে ইতিহাস জবরদখল করে।

Manual4 Ad Code

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতা হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, উগ্রবাদীরা তলে তলে সংঘবদ্ধ হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই সাংবিধানিকপন্থায় ধারাবাহিক নির্বাচন অব্যাহত রাখতে সকল দেশ প্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual1 Ad Code

এর আগে কাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code