নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নির্বাচন কমিশনে বাতিল হওয়া দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 

মঙ্গলবার (২৪ জুন) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

 

আওয়ামী লীগের সরকারের আমলে ২০১৮ সালে নির্বাচন কমিশন দলটির একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞান জারি করেছিল। এর আগে ২০০৯ সালে জামায়াতকে নিষিদ্ধ করে আদেশ দিয়েছিল হাইকোর্ট।

Manual6 Ad Code

 

এরপর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আর সে পথে যেতে হয়নি। দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতা সমাধানের পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নিরসন হয় জামা্য়াতে ইসলামীর এই রাজনৈতিক পরিচয় সংকট।

 

Manual2 Ad Code

নিবন্ধন পুনর্বহাল ও প্রতীক ফিরিয়ে দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা যায়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

 

এরপর জামায়াতকে নিষিদ্ধ করে হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে নির্বাচন কমিশন ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

হা্ইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালে নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন আপিল বিভাগ।

 

কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন ২০১৮ সালে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code