সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : ওসমানীনগর-শেরপুর ব্রিজের সংস্কারের জন্য ১২দিন বন্ধ থাকার পর সোমবার দিবাগিত রাত ১২টা থেকে খুলে দেওয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়ক। কাজ শেষ হওয়ার জন্য নির্ধারিত সময় ২২ জুন পর্যন্ত থাকলেও সংস্কার কাজ শেষ হয়ে যাওয়ায় তা খুলে দেওয়া হয়েছে।
গত ১২ দিন ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকা অবস্থায় বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করতে হয়েছে জনসাধারণকে।
জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।
ভাঙন ধরা স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি