‘নিষ্ঠুর-নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা’

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

‘নিষ্ঠুর-নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা’

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে জন্য হোক। এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

Manual3 Ad Code

রোববার (৩ জুলাই) বিকালে রাজধানীর শাহবাগে এক বিশাল ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সাথে আছে। আগামীতেও থাকবে। গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। এ সময় হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। নিষ্ঠুর-নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা।

Manual7 Ad Code

 

তারেক রহমান বলেন, সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একাধিক ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ছাড়াও অন্তত দুই ভাষা শিক্ষার সুযোগ রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code