নীলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

নীলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বহুল আলোচিত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো.লুৎফুর রহমান শিশির তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন। মঙ্গলবার এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল।

গত ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিনই এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি আসে জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে।

Manual4 Ad Code

এ ঘটনায় ওইদিন রাতে নিলয়ের স্ত্রী আশামনি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামী করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার গ্রেফতার হয়েছেন ৭ আসামী। তারা হলেন, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেইজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির, তারেকুল আলম তারেক, মাসুম রানা, কাউছার হোসেন খান,  কামাল হোসেন সরদার ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code