নূরে হোসেনের তিন অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ এপ্রিল

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

নূরে হোসেনের তিন অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ এপ্রিল

Manual6 Ad Code

Nur-Hosain
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি অস্ত্র মামলার সাক্ষ্য শুনানি আগামী ১৩ এপ্রিল ধার্য করেছে আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) কামরুন্নাহার এর আদালতে নূর হোসেনের উপস্থিতিতে শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

Manual5 Ad Code

এদিকে সকাল নূর হোসেনকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়ভাবে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code