সিলেট ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
খেলাধুলা ডেস্ক :: মেসি-নেইমার দ্বৈরথ উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা! নেইমারকে ছাড়াই আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও দেশের জার্সিতে ব্যস্ত মৌসুমের জন্য বিশ্রামে সেলেকাও আইকন।
আগামী ৯ জুন মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে নেইমারবিহীন ব্রাজিল। চারদিন পর অস্ট্রেলিয়া ম্যাচ। বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গে যুক্ত হচ্ছেন দলের আরও দুই নির্ভরযোগ্য খেলোয়াড়।
আগামী ৩ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কারণে রিয়াল মাদ্রিদের মার্সেলো ও ক্যাসেমিরোকে স্কোয়াডে রাখা হয়নি। একই কারণে জুভেন্টাস রাইটব্যাক দানি আলভেজ নেই। যদিও আলভেজের ক্লাব সতীর্থ লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোকে দলে রেখেছেন তিতে।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: ডিয়েগো আলভেজ, ওয়েভারটন, এদারসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ডেভিড লুইজ, ফাগনার, ফিলিপ্পে লুইস, গিল, জেমারসন, রাফিনহা, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: ফার্নান্দিনহো, জিউলিয়ানো, লুকাস লিমা, পাউলিনহো, ফিলিপ্পে কুতিনহো, রেনাতো অগাস্তো, রদ্রিগুইনহো, উইলিয়ান।
ফরোয়ার্ড: দিয়েগো সুজা, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসুস, তাইসন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি