সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিদের মতো হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি বানচাল করতে সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে। এ হামলার মাধ্যমে লুটতরাজ, ভাঙচুর এবং ধরপাকড়ের এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যমান জঙ্গি তৎপরতা টিকিয়ে রেখে অরাজকতার পরাক্রম থেকে দেশবাসীকে নিস্তার দিতে ইচ্ছুক নয় সরকার। কারণ, এ পরিস্থিতি একটি অবৈধ সরকারের জন্য পরমপ্রাপ্তি। তারা মনে করে এ পরিস্থিতি বজায় থাকলেই অনির্বাচিত এই সরকারের বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবহমান থাকবে।
উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে তীব্র সন্দেহ জন্ম নিয়েছে। সেটিকে ঢেকে দিতেই বিচারিক আদালত কর্তৃক খালাস পাওয়ার পরও তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি