সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :
এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বলেছেন, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।
সোমবার (২১ এপ্রিল) রাতে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খাওয়া হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, তারা অপরাধের সঙ্গে জড়িত কম হয়। এ জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাও আধুনিকায়ন করা হয়েছে।
খালিদ হোসেন বলেন, সব দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় সুনসান নীরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যানটিনে বসে আড্ডা দেয়। শিক্ষার্থীরা সুকুমারবৃত্তি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিখবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতা শিক্ষা দেয় না। আমাদের দুর্ভাগ্য, রাজনীতির দুর্বৃত্তায়নে শিক্ষাব্যবস্থা বন্দী। রাজনীতি যদি করতে হয়, ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন। রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন।
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমিপ্রধান আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি আবুল খয়ের। বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক।
(সুরমামেইল/এমএএস)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি