নয়াগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৬

নয়াগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

Manual4 Ad Code
file

ফাইল ফটো

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নয়াগাঁও গ্রামের ছুরুক মিয়া ও কদর মিয়ার মধ্যে কুশিয়ারা নদী পাড়াপাড়ের সময় কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেল চারটায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে রুশনা বেগম (৪০), আলাল মিয়া (৪০), রাজিয়া বেগম (৪৫), সুজন মিয়া (২৫) ,ফজল মিয়া (২৬)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code