নয়াসড়কে গলায় রামদা ধরে ব্যবসায়ীর ১০ লাখ ছিনতাই

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

নয়াসড়কে গলায় রামদা ধরে ব্যবসায়ীর ১০ লাখ ছিনতাই

Manual7 Ad Code

66617_227
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর নয়াসড়কস্থ গলায় রামদা ঠেকিয়ে সোহেল আহমেদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর নয়াসড়ক কিশোরী মোহন স্কুল ও খ্রিস্টানদের উপাসনালয় গির্জার সামনে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

সোহেল আহমদ এফবিসিআইসির পরিচালক শামীম আহমদ রাসেলের ম্যানেজার। তিনি জানান, নগরীর চৌহাট্টা এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলে ধোপাদিঘিরপাড় আল ফালাহ ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে ৩ মোটরসাইকেলে ৬ যুবক তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো ছিনিয়ে নেয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, আমরা ছিনতাই ঘটনার সংবাদ পেয়েছি। সোহেল আহমদ নামের এক ব্যক্তি জানিয়েছেন তার ১০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশের একাধিক টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code