পছন্দের পাত্রকে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে মারলেন মা!

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

পছন্দের পাত্রকে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে মারলেন মা!

Manual2 Ad Code

Pakistan-sm20160609090952আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিজের মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে তার মা। ওই মেয়ের অপরাধ সে তার পরিবারের অমতে বিয়ে করেছিল। পাকিস্তানের লাহোরে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

Manual6 Ad Code

জিনাত রফিক নামে ১৮ বছরের ওই তরুণী হাসান খান নামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল। এ কথা জানার পর তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে জিনাতের মা একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Manual3 Ad Code

পাকিস্তানে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও দেশটিতে পারিবারিক সম্মান রক্ষার জন্য পরিবারের সদস্যরা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ নিয়ে এক মাসে দেশটিতে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। আগেও আরো দুই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code