সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসেবে কাজ করা প্রথম নারী ন্যান্সি পেলোসি। প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ন্যান্সি।
সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ন্যান্সি পেলোসি। তবে তিনি কংগ্রেসের নিম্ন কক্ষে তার ক্যালিফোর্নিয়া জেলার প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন জানান। রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন এবং পেলোসির স্থলাভিষিক্ত হবেন।
এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। প্রয়োজনীয় ২১৮ আসন পেতে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো দলটিকে। অথচ নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, হেসে খেলেই প্রতিনিধি পরিষদে জয় পাবে রিপাবলিকানরা। শেষ পর্যন্ত হাউসের দখল নিতে পারলেও ডেমোক্রেটদের সঙ্গে ব্যবধান খুবই সামান্য।
আবার প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত হওয়ায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। রিপাবলিকান বিজয়ের পর জো বাইডেন বলেন, রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আমি নেতা কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানাই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি