পরকীয়ায় বাধা: স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

পরকীয়ায় বাধা: স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

Manual6 Ad Code
porokiaসুরমা মেইল ডেস্ক :: পরকীয়ায় বাধা দেয়ায় সাতক্ষীরার তালা উপজেলায় রেশমা বেগম (২২) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ দুর্ঘটনার পর রেশমার স্বামী কবির শেখ পালিয়ে গেছে। শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেশমার মামা আগোলঝাড়া গ্রামের বাবলুর রহমান জানান, আট বছর আগে আগোলঝাড়া গ্রামের আব্দুল গফফার মোড়লের মেয়ে রেশমার সাথে বালিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে কবিরের পারিবারিকভাবেই বিয়ে হয়। তাদের সংসারে সিয়াম নামের পাঁচ বছরের একটা ছেলে রয়েছে। তাছাড়া রেশমা সাত মাসের অন্তঃসত্ত্বা।
বাবলুর রহমান আরও বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিলেন কবির। শুক্রবারও রেশমাকে মারধোর করার ফলে তার মৃত্যু হয়। মূলত কবিরের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ নিয়ে বাধা দেয়ায় রেশমাকে মেরে ফেলা হয়েছে। রেশমার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তালা থানা পুলিশের ওসি ছগির মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code