সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়া শনিবার বলেছে, আমেরিকা যদি দেশটির বিরুদ্ধে হামলার দুঃসাহস দেখায় তবে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। উত্তর কোরিয়ার ভাইস মার্শাল চো রিওং এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, মার্কিন হামলার জবাব সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে দেয়া হবে। আমেরিকা পরমাণু হামলা করলে পরমাণু বোমা দিয়ে তার জবাব দেয়া হবে বলেও জানান তিনি। তিনি আজ এক ভাষণে এ সব কথা বলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা।
এদিকে উত্তর কোরিয়ার সমস্যার মোকাবেলা করা হবে বলে সাংবাদিকদের অবহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্যের পরই আমেরিকার বিরুদ্ধে হামলার হুমকি দেয় উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এতে বলা হয়, আমেরিকা আগ্রাসন চালালে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে পিয়ংইয়ং। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি