পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে করা রিট খারিজ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ড. এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

 

এর আগে ১৪ নভেম্বর রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ। এ বিষয়ে আরও শুনানির জন্য রবিবার (২০ নভেম্বর) দিন ঠিক করেন হাইকোর্ট।

 

Manual4 Ad Code

রবিবার এ বিষয়ে শুনানি শেষ করে এই রিটের আদেশের দেওয়ার জন্য সোমবার দিন ধার্য্য করেন আদালত। সোমবার রিটকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

রিটের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ আর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় শুনানিতে অংশ নেন।

 

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের এক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সামলোচনার ঝড় ওঠে।

 

মোমেন বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’

 

এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী করা হয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রিটে ড. এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে তার পদত্যাগ চাওয়া হয়েছিল। রিট করার আগে গত ২১ আগস্ট আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code