পরিবহন শ্রমিকের মিছিল থেকে কোর্ট পয়েন্টে গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১, ২০১৭

পরিবহন শ্রমিকের মিছিল থেকে কোর্ট পয়েন্টে গাড়ি ভাঙচুর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের মিছল থেকে যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকরা নগরীর সাব রেজিস্টারি এলাকা থেকে মিছল বের করে। মিছলটি বন্দরবাজার এলাকায় আসা মাত্র মিছিলে অংশ নেয়া শ্রমিকরা সড়কে চলাচলকৃত যানবাজান ভাংচুর করে। এসময় সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-৩০৫০, সিলেট থ- ১২-৭৮২৬, সিলেট থ-১২-৮৩৩১,১১-৩৮৭২) ও লেগুণাসহ প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual3 Ad Code

এব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের মধ্যে ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে শ্রমিক নেতাদের ও ভাঙচুরকৃত গাড়ি মালিকদের সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিক নেতা সিলিম আহমদ ফলিক জানান, ভাঙচুরকৃত গাড়িগুলোর ক্ষতিপূরণ দেওয়ার সাপেক্ষে সমঝোতা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code