সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
ধর্ম-দর্শন :: হাদিসে এসেছে দোয়াই ইবাদাত। আল্লাহ তাআলা তাঁর প্রিয় সৃষ্টি মানুষের কল্যাণে তাঁরই নিকট রোনাজারি করার জন্য পদ্ধতি শিখিয়েছেন। হজরত ইবরাহিম আলাইহিস সালাম জনমানবহীন ও খাদ্যবিহীন মরুভূমিতে তাঁর স্ত্রী ও সন্তানকে রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সে দোয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়েছিল, যা তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে এ জাতির জন্য তুলে ধরেছেন।
মুসলিম উম্মাহ যেন এ দোয়ার মাধ্যমে তাঁদের সন্তান-সন্ততি ও পরিবারের জন্য আল্লাহর নিকট কল্যাণ কামনা করতে পারে। ইবাদাত-বন্দেগি, উত্তম রিজিক প্রদান এবং শুকরিয়া আদায়ের গুরুত্বপূর্ণ দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ : রাব্বানা- লিয়ুক্বি-মুস সালা-তা ফাঝআ’ল আ’ফই’দাতাম মিনান না-সি তাহ্ওয়ি- ইলাইহিম ওয়ারযুক্ব্হুম মিনাছ ছামারা-তি লাআ’ল্লাহুম ইয়াশকুরু-ন। (সুরা ইবরাহিম : আয়াত ৩৭)
অর্থ : হে আমার প্রতিপালক! তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল অভিভাবকের এ দোয়াকে কবুল করুন। প্রত্যেকের পরিবার-পরিজন ও সন্তান-সন্ততিকে ইবাদাত-বন্দেগি করার তাওফিক দান করুন। সবাইকে উত্তম রিজিক দান করুন। সর্বোপরি শোকর-গুজার বান্দা হিসেবে কবুল করুন।
আমিন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি