পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বিভ্রান্তিকর: ফখরুল

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বিভ্রান্তিকর: ফখরুল

Manual6 Ad Code

images (1)

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় আয় ও প্রবৃদ্ধির ওপর ২০১৫-১৬ অর্থবছরের যে সাময়িক হিসাব প্রকাশ করেছে তা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি দাবি করেছে, পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বিভ্রান্তিকর মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি সম্ভব নয়। জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকাই সরকারের উদ্দেশ্য। সরকার এ পরিসংখ্যানের মাধ্যমে দেশে ও বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের প্রতি আমাদের আহ্বান এতে আপনারা বিভ্রান্ত হবেন না।

Manual6 Ad Code

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থানের কথা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

তিনি বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারই দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৭ শতাংশের ঘরে যাবে। এ দাবি সঠিক নয়। ২০০৬-২০০৭ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিলো ৭.০৬ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো অনেকটা তাড়াহুড়ো করে এই হিসাবটি প্রকাশ করেছে। সরকার পরিসংখ্যান ব্যুরোকে চাপ দিয়ে এ পরিসংখ্যান প্রস্তুত করেছে। পণ্য ও সেবার মান বাড়লে প্রবৃদ্ধি বাড়বে কিন্তু বাস্তবে পণ্য ও সেবার মান বাড়েনি।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের ১,৩১৬ ডলার থেকে চলতি অর্থ বছরের ১,৪৬৬ ডলারে বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ব্যাপক জনগোষ্ঠির প্রকৃত কল্যাণের সূচক নয়। এজন্য জানা প্রয়োজন আয় বৈষম্যের সূচক। বাংলাদেশে আয় বৈষম্য বাড়ছে। বাস্তবে সাধারণ মানুষের অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি। একারণেই পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। দেশে বিনিয়োগ হচ্ছে না। এ কারণে ব্যাংকে অলস টাকা পড়ে আছে। সর্বক্ষেত্রে চলছে সন্ত্রাসী ও চাঁদাবাজি। বিনিয়োগ না থাকায় দেশের টাকা বাইরে চলে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code