পর্নোস্টার থেকে নায়িকা সানি এবার গায়িকা!

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

পর্নোস্টার থেকে নায়িকা সানি এবার গায়িকা!

Manual1 Ad Code

download (2)

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : সানি লিওনের ক্যারিয়ারের শুরুটা পর্নোস্টার হিসেবে। তারপর নাম লেখালেন বালিপাড়ার সিনেমায়। অভিনয়ের ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। সম্প্রতি নাম লিখিয়েছেন লেখিকা হিসেবে। এতো পরিচয়ের পর এবার নাম নামে যুক্ত হলো আরো একটি পরিচয়, গায়িকা। শিগগিরই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

সোমবার সানি একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি মিউজিক স্টুডিওয়ে মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন সানি। ছবির ওপরে তিনি ক্যাপশন দিয়েছেন, সারা মাস রিহার্সল করেছি। ‘জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করে আমি গেয়েছি। আশা রাখি আপনাদের ভাল লাগবে’।

Manual4 Ad Code

এইমুহূর্তে অভিনেত্রী এম টিভিতে রিয়েলিটি টিভি শো স্পিল্টসভিলা সিজন ৯-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও রাহুল ধোলাকিয়া পরিচালিত শাহরুখ-মাহিরা অভিনীত ‘রঈস’ ছবিতেও একটি গানের দৃশ্যে দেখা যাবে সানিকে।

Manual6 Ad Code

উল্লেখ্য, সর্বশেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code