সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম আজাদ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দেনাদার মোমিনুল ইসলাম। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে। আবুল কালাম সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত আবুল হামিদের ছেলে।
আটককৃতরা হলো- ঘোনা গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, আবুল কালাম আজাদের ঘোনা বাজারে একটি রড-সিমেন্টের দোকান আছে। স্থানীয় মোমিনুল তার দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল বাকি নেন। টাকা দিতে মোমিনুল টালবাহানা করতে থাকেন। সোমবার রাত ৯টার দিকে ঘোনা বাজারে মোমিনুলের কাছে পাওনা টাকা চান আবুল কামাল। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে কামালকে মারধর করেন। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে আক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি