পাকিস্তানি ১৯৫ সেনাকে ফেরত চাওয়া হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

পাকিস্তানি ১৯৫ সেনাকে ফেরত চাওয়া হবে : আইনমন্ত্রী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মুক্তিযুদ্ধে সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে দেশে এনে বিচারের জন্য ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

Manual1 Ad Code

গণহত্যা দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত সেমিনারের সমাপনী অধিবেশনে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বলা হয়, ১৯৫ সামারিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এ জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়।

Manual2 Ad Code

আনিসুল হক আরো বলেন, আমরা জানি ১৯৫ জনের অনেকেই বেঁচে নেই। কিন্তু যাঁরা জীবিত আছেন তাঁদের ফেরত চাই। এ জন্য আমরা চেষ্টা করব।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধী অপরাধীদের বিচার করার পর তাঁরা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছেন।

Manual6 Ad Code

মুন্সী ফাইজ আহমদের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অধিবেশন পরিচালনা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code