সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ড. খালিদ বিন মোহাম্মদ আলে আতিয়েহ্র সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বৈঠকের সময় দোহার পক্ষ থেকে এ ইচ্ছা ব্যক্ত করা হয়। জেনারেল বাজওয়া গতকাল সরকারি সফরে কাতার গেছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বাজওয়া এবং আলে আতিয়েহ্র বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং কাতার-পাকিস্তান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আতিয়েহ্র পক্ষ থেকে পাকিস্তান-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। জবাবে বাজওয়া বলেন, পাক-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া, কাতারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) গানিম বিন শাহিন আলে গানিমের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি