পাকিস্তানে হিন্দু বিয়ের আইন পাস

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

পাকিস্তানে হিন্দু বিয়ের আইন পাস

Manual2 Ad Code

Pakistan
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের হিন্দু নাগরিকদের জন্য বিয়ের আইন তৈরিতে একটি বিল পাস করেছে সরকার। গতকাল সোমবার পাকিস্তানের সংসদীয় স্থায়ী কমিটিতে ‘হিন্দু বিবাহ বিল ২০১৫’ পাস হয়। দেশটির ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সর্বসম্মতভাবে এই বিলে সমর্থন জানিয়েছে। ২০০২ সাল থেকে পাকিস্তানে হিন্দু বিয়ের আইন পাসের প্রক্রিয়া চলছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, সংসদীয় কমিটিতে বিলটি পাস হওয়ার সময় এই বিলের উপদেষ্টা পাঁচ হিন্দু আইনজীবীও উপস্থিত ছিলেন। দেশটির সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান চৌধুরী মাহমুদ বসির বির্ক জানান, এই বিল অনুসারে হিন্দু ছেলে এবং মেয়ের বয়স ১৮ বছর হলেই তারা তাদের পছন্দের সঙ্গীকে বিয়ে করতে পারবে। এর জন্য নির্দিষ্ট কোনো ধর্মের গতি মেনে চলার প্রয়োজন নেই। তবে ১৮ বছরের নিচে হিন্দু ছেলেমেয়েদের বিয়ের আইনি স্বীকৃতি নেই। এ ছাড়া এই নিয়ম কেবল কয়েকটি প্রদেশে নয়, বরং গোটা পাকিস্তানের জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন বিলের উপদেষ্টা আইনজীবী ড. রমেশ কুমার বাংকয়ানি। তবে সংসদে এই বিলের বিপক্ষে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের আলী মহম্মদ খান এবং পাকিস্তান পিপলস পার্টির শাগুফা জুমানি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code