পাণ্ডে, শর্মার বিনিময়ে মুস্তাফিজকে…….

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

পাণ্ডে, শর্মার বিনিময়ে মুস্তাফিজকে…….

Manual2 Ad Code

54_110460স্পোর্টস ডেস্ক : ভারতীয় এক ক্রিকেট ভক্ত আবদার করেছেন, হে বাংলাদেশ… হার্দিক পাণ্ডে এবং ইশান্ত শর্মার পরিবর্তে মুস্তাফিজকে চাই। এই আবদারটি নিছক এক সমর্থকদের মনের চাওয়া হলেও এতে ফুটে উঠছে মুস্তাফিজের গ্রহণযোগ্যতা। নিজের অজান্তে হয়তো ওই ভক্ত বলে ফেললেন, হার্দিক পাণ্ডে+ইশান্ত শর্মা=মুস্তাফিজ! মুস্তাফিজ আলোচনায় এসেছেন অভিষেকের দিন থেকেই। আইপিএল খেলতে যেয়ে সেই আলোচনাটা অন্য মাত্রা পেয়েছে। গতকাল চার ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে কৃপণ বোলিং। এর আগে একবার রজত ভাটিয়া ১০ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। গতকাল রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে পরাজিত করেছে মুস্তাফিজের সানরাইজার্স। পাঁচ ম্যাচে হায়দ্রাবাদের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঞ্জাবের এটি চতুর্থ হার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code