পানির অভাব : চিন থেকে ‘মেঘ’ কিনবে ভারত

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

পানির অভাব : চিন থেকে ‘মেঘ’ কিনবে  ভারত

Manual2 Ad Code

fileআন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি বিশ্বে চীনের অগ্রগতি সত্যি চোখে পড়ার মতো। এবার নাকি আকাশে মেঘ বানানোর প্রযুক্তিও আবিষ্কার করে ফেলেছে দেশটি। বিলম্বিত বর্ষা বা প্রচণ্ড খরায় চটজলদি আকাশ ভাঙা বৃষ্টি নামিয়ে আনতে মেঘ বানানোর প্রযুক্তির উদ্ভাবন করেছে চীন। এ বার সেই মেঘ বানানোর প্রযুক্তি বিক্রি করবে খরায় জর্জরিত মহারাষ্ট্রের মরাঠাওয়াড়ায়।

চীনের দাবি, মেঘ বানানোর এই প্রযুক্তি ব্যবহার করলে মেঘে চিড়ে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। সেই আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজে যাবে ফুটিফাটা মাটি।

Manual4 Ad Code

চীনের থেকে কেনা সেই প্রযুক্তি মহারাষ্ট্রের খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় বৃষ্টির জন্য কাজে লাগানো হবে। মরাঠাওয়াড়ায় ওই মেঘ বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য সম্প্রতি মহারাষ্ট্র ঘুরে যান বেজিং, সাংহাই ও পূর্ব চীনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা। তারা মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের ওই মেঘ বানানোর প্রযুক্তি শেখাবেন।

Manual8 Ad Code

রকেট ছুঁড়ে হালকা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ দিয়ে সেই মেঘকে পানিতে ভরিয়ে তোলার প্রযুক্তি বেশ কিছু দিন আগেই আয়ত্ত করেছে চীন। সেই প্রযুক্তির সুবাদে গোটা বিশ্বেই নামডাক রয়েছে চীনের। গত দুই মৌসুমে খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় তড়িঘড়ি বৃষ্টি নামাতে ব্যস্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার। সে জন্যই চীনের দ্বারস্থ হয়েছে ভারত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code