পারিবারিক কলহের জের : বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭

পারিবারিক কলহের জের : বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে মাশেদা বেগম (৩৫) নামের এক স্ত্রী খুন হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (২৪ মে) ভোরে উপজেলা সদরের নতুন বাজারস্থ টিএন্ডটি রোডের একটি বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি উপজেলার মাদারুকা গ্রামের জিতু মিয়ার স্ত্রী। জিতু মিয়া দীর্ঘদিন ধরে স্ব-পবিারের উপজেলা সদরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

Manual6 Ad Code

ঘটনার পর থেকে ঘাতক স্বামী জিতু মিয়া পলাতক রয়েছে। স্বামীর দারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গৃহবধুর লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাদরুকা গ্রামের এক ছেলে সন্তানের জনক জিতু মিয়া ও তার স্ত্রী মাশেদা বেগমের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে স্বামী জিতু মিয়া তার স্ত্রী মাশেদা বেগমের সঙ্গে ঝগড়া চলছিলো। আজ (বুধবার) ভোরে আবারও জিতু মিয়া তার স্ত্রী সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জিতু মিয়া ঘরে থাকা দারালো অস্ত্র দিয়ে স্ত্রী মাশেদা বেগমের পেটে একাধিক কুপিয়ে পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশেদা বেগম বেগমকে মৃত ঘোষণা করে।

Manual3 Ad Code

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সঙ্গে জড়িতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code