সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে :: দিনাজপুরের পার্বতীপুরে গভীর রাতে বাড়ীতে হামলা চালিয়ে ইটের বাড়ীর সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামে ব্যবসায়ী আজিজুল ইসলামের বাড়িতে।
সরেজমিনে আজিজুল ইসলামের সাথে কথা বলে জানা জায়, বসত ভিটার মালিকানা নিয়ে ব্যবসায়ী প্রতিবেশি আব্দুল হামিদের সাথে বিরোধ চলে আসছিল। তারই জেরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল হামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাড়ীর পাকা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
তিনি আরো জানান, তারা ঘটনার সময় তাদের একটি ঘরে আটকে রেখে বাড়ী থেকে নগদ ১লাখ ৯০হাজার টাকাসহ ৩লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি