সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: শিক্ষার হার বৃদ্ধির পাশাপশি সম্মিলিতভাবে মান নিশ্চিতেও কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশে উচ্চ শিক্ষার হার ক্রমাগত বেড়ে চলেছে। এটা অত্যন্ত আশাপ্রদ ব্যাপার। তবে মনে রাখতে হবে, পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়।
এ দেশের শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ্যতার সঙ্গে টিকে থাকতে পারে তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। সোমবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত কাজ। তাই শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি গুণগত শিক্ষার উপর সমধিক গুরুত্ব প্রদান করতে হবে। “উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, নানা কারণে শিক্ষার সুযোগ বঞ্চিত ও প্রচলিত পদ্ধতিতে লেখাপড়ার সুযোগ হারানো অনেক মানুষের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক নতুন অধ্যায়ের সূচনা করছে।”
সমাবর্তনে উপস্থিত নানা বয়সী ডিগ্রিধারীদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে। উচ্চ শিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভাল উপার্জন নয়, প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়া, যেখানে জ্ঞানের প্রবাহমান ধারার সাথে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের মতো গুণাবলির প্রতিফলন ঘটবে।
শিক্ষার্থীদের দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি