পাহাড়ি ঢলে কমলগঞ্জের দুটি গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে কমলগঞ্জের দুটি গ্রাম প্লাবিত

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এ দুটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধটি ভেঙে গেছে। প্রবল বেগে আশপাশের লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়ক। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও, কয়েকটি গ্রামের সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

 

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ বলেন, ঢলের পানি প্রবেশ করে আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।

 

স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

Manual7 Ad Code

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code