পিএসএলে কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন জালমি

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

পিএসএলে কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন জালমি

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের আলোচিত ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়ের্সকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে  প্রথমবারের মতো শিরোপা জিতে নিলো পেশোয়ার জালমি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। পেশোয়ারের পক্ষে কামরান আকমলের ৪০, ড্যারেন স্যামির ১১ বলে অপরাজিত ২৮, মারলন স্যামুয়েলস ১৯, ডেভিড মালান করেন ১৭ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি।

Manual7 Ad Code

জবাবে ১৬.৩ ওভারে ৯০ রান তুলতেই অলআউট কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ফলে ৫৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় মেনে নিতে বাধ্য হলো এনামুল হক বিজয়ের দল কোয়েটা গ্ল্যাডিয়ের্সকে।

Manual1 Ad Code

কোয়েটার হয়ে ২২ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ, ২০ রান করেন আনোয়ার আলি। পেশোয়ার জালমির হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ আসগর। ২টি করে উইকেট নেন হাসান আলি ও ওয়াহাব রিয়াজ। ১টি করে নেন মোহাম্মদ হাফিজ ও ক্রিস জর্ডান।

পিএসএলের ফাইনালের মধ্য দিয়েই প্রমাণ হয়ে গেলো কোয়েটার ‍মূল শক্তিই ছিলো বিদেশিরা। টুর্নামেন্টজুড়ে পারফর্ম করা মাহমুদউল্লাহ রিয়াদ নেই। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে যোগ দিতে তিনি চলে এলেন কোয়ালিফায়ারের আগেই।

Manual1 Ad Code

পুরো টুর্নামেন্টে কোয়েটাকে দারুণভাবে টেনেছেন কেভিন পিটারসেন। প্রথম কোয়ালিফায়ারেও তিনি ছিলেন দলটির অন্যতম পারফরমার; কিন্তু লাহোরে চরম অনিশ্চয়তাকর পরিস্থিতিতে তিনি খেলতে আসলেন না।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code