পিট ও জোলির অস্থায়ী চুক্তি

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

পিট ও জোলির অস্থায়ী চুক্তি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: অ্যাঞ্জেলিনা জোলিকে ছয় সন্তানের তত্ত্বাবধান করার অনুমতি দিয়েছেন ব্র্যাড পিট। তাকেও সন্তানদের সঙ্গে দেখা করতে দেবেন বলে অস্থায়ী চুক্তি করেছেন জোলি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ খবর বেরিয়েছে।

তারকানির্ভর কয়েকটি গসিপ ট্যাবলয়েড জানিয়েছে, বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া এই দম্পতিকে বৈরিতার অবসান ঘটাতে রাজি করিয়েছে শিশু ও পরিবার বিষয়ক লস অ্যাঞ্জেলেস কাউন্টি বিভাগ। উভয়ে কাউন্সেলিং করার মতো একজন করে পাবেন।

চুক্তি অনুযায়ী আগামী ২০ অক্টোবর পর্যন্ত ছয় সন্তান থাকবে জোলির কাছে। তারা আছেন লসঅ্যাঞ্জেলেসের একটি ভাড়াবাড়িতে। থেরাপিস্টের তত্ত্বাবধানে ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে পারবেন পিট। এজন্য ৫২ বছর বয়সী এই অভিনেতাকে ড্রাগ ও অ্যালকোহল পরীক্ষা করাতে হচ্ছে।

Manual6 Ad Code

পারিবারিক কারণে নতুন ছবি ‘অ্যালিড’-এর প্রিমিয়ারে অংশ নিচ্ছেন না পিট। এটি মুক্তি পাবে আগামী মাসে। এতে তার সহশিল্পী মারিয়ন কঁতিয়ার। গত সপ্তাহে ফরাসি এই অভিনেত্রী এক বিবৃতিতে জোর গলায় জানান, পিট-জোলির বিয়েবিচ্ছেদে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

পিপল ওয়েবসাইট নাম উল্লেখ না করে একজনের উদ্ধৃতিতে বলেছে, ‘এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছা চুক্তি। কারও আদেশ কিংবা সন্তানদের তত্ত্বাবধান করতেই হবে এমন জেদ থেকে এটা হয়নি।’

মতের অমিল হওয়া ও পরিবারের মঙ্গলের কারণ দেখিয়ে ৪১ বছর বয়সী অ্যাঞ্জেলিনা গত ১৫ সেপ্টেম্বর আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেন। সন্তানদেরকে স্থায়ীভাবে তত্ত্বাবধানের অনুমতিও চেয়েছেন তিনি।

এদিকে ফ্রান্স থেকে বেড়িয়ে ফেরার পথে উড়োজাহাজের অভ্যন্তরে দত্তক সন্তান ম্যাডক্সকে পিট মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত করার আগে পর্যাপ্ত তথ্য প্রয়োজন বলে জানিয়েছে এফবিআই।

Manual1 Ad Code

তারকানির্ভর সংবাদ সংস্থা এন্টারটেইনমেন্ট টুনাইট গত ২৯ সেপ্টেম্বর জানিয়েছে, অ্যাঞ্জেলিনার লোকজন জনপ্রিয় ক্রাইসিস ম্যানেজার জুডি স্মিথকে দলে ভিড়িয়েছেন। ‘স্ক্যান্ডাল’ ছবিতে কেরি ওয়াশিংটন অভিনীত চরিত্রটি জুডি অনুপ্রাণিত। অন্যদিকে বেভারলি হিলসের বিয়েবিচ্ছেদ বিষয়ক আইনজীবী ল্যান্স স্পিজেলের পাশাপাশি নিউইয়র্কের কৌশলী যোগাযোগের প্রতিষ্ঠানকে চলমান পরিস্থিতি সামলানোর দায়িত্ব দিয়েছেন পিট। ল্যান্স আর আগে হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার বিয়েবিচ্ছেদে লড়েছেন।

Manual8 Ad Code

এন্টারটেইনমেন্ট টুনাইটকে একটি সূত্র জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটা সবার জন্যই ইতিবাচক লক্ষণ। ভক্তদের প্রিয় জুটি ব্র্যাঞ্জেলিনা ২০১৪ সালের আগস্টে ফ্রান্সে বিয়ে করেন। তবে ২০০৪ সাল থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code