পিপলস চয়েস অ্যাওয়ার্ড-২০১৫ পেল আইরিশ ছবি ‘রুম’

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৫

পিপলস চয়েস অ্যাওয়ার্ড-২০১৫ পেল আইরিশ ছবি ‘রুম’

Manual3 Ad Code

room

সুরমা মেইলঃ সম্প্রতি কানাডার টরেন্টোতে হয়ে গেল ‘৪০ তম আন্তর্জাতিক টরেন্টো চলচ্চিত্র উৎসব ২০১৫’। এবারের উৎসবের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে আইরিশ ছবি ‘রুম’। আইরিশ পরিচালক লেনি আব্রাহনসনের সর্বশেষ ছবি এটি। দর্শকের সর্বোচ্চ সমর্থনে টরন্টো উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড-২০১৫’ অর্জন করে নেয় ছবিটি। ২০১০ সালের বুকার প্রাইজের জন্য মনোনীত এমা ডোনোগের উপন্যাস অবলম্বনে নির্মিত এটি। ছবিটির গল্প গড়ে উঠেছে কিডন্যাপ অবস্থায় এক ছেলে শিশুর জন্ম ও তাকে ৫ বছর ধরে বন্দিদশায় বড় করে তোলা, পরে বাইরের জগতের সঙ্গে তার সামঞ্জস্য রক্ষার গল্প নিয়ে।
পুরস্কার প্রাপ্তির পর পরিচালক বলেন,’ আমি এ পদক পেয়ে সম্মানিত এবং আনন্দিত। আমি কৃতজ্ঞ টরন্টো উৎসবের দর্শকদের প্রতি কারণ তারা ছবিটি দেখেছেন এবং পছন্দ করেছেন।’
প্রায় ২০০ ছবি থেকে এ বছর ‘দ্য মিডনাইট ম্যাডনের অডিয়্যান্স’ পুরস্কার জিতে নেয় ইলা নাইশোলার্সের ‘হার্ডকোর’ ছবিটি। ডকুমেন্টারি পিপল’স চয়েস পুরস্কার জিতেছে ‘নেটফ্লিক্স উইন্টার অন ফায়ার:ইউর্করাইন’স ফাইট ফর ফ্রিডম’। ‘দ্য স্পেশাল প্রেজেন্টেশন প্রাইজ’ পেয়েছে জোনাস কুয়ারনের ‘ডেসিট্রো’ ছবিটি।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code