পুরো রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পুরো রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Manual7 Ad Code

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল।

 

Manual2 Ad Code

নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিন আগামীকাল (বৃহস্পতিবার) আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়। এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়।

Manual6 Ad Code

 

কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই।

Manual5 Ad Code

 

বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে।

 

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন। তিনি বলেন, সংশোধিত ছুটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

পরে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code