সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
মেইল ডেস্ক:
পুরো রোজার মাসে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল ছুটি রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ রুলসহ এ নির্দেশনা দেয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল এ রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে। অথচ মাদ্রাসাগুলোতে পুরো রমজান মাসে ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে।
আইনজীবী ইলিয়াছ আলী বলেন, এই বৈষম্যকে চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করেছেন। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সমূহের কোমলমতি শিশু-কিশোরদের রোজা রেখে স্কুলে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণ করা কষ্টকর হয়ে যাবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।
রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও তুলে ধরেন তিনি।
এই আইনীজীব বলেন, শুনানি শেষে আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি রাখতে নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষার মধ্যে ছুটির বৈষম্য কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানাতে চার সপ্তাহের রুল জারি করেছেন।
তবে এ সময়ের মধ্যে বিদ্যালয়সমূহে কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা ছুটির আওতামুক্ত রেখে আদালতের আদেশের বিষয়টিও তুলে ধরেন তিনি।
ইলিয়াছ আলী বলেন, আদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই।
গত ১৬ জানুয়ারি করা এ রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, শিক্ষা সচিব (মাদ্রাসা), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি