সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
সুরমামেইল ডেস্ক:
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় ১৬ জন ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যদায় ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলা স্বাক্ষরিতি একাধিক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) শিহাব করিমকে পুলিশের বিশেষ শাখা (এসবি) সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল কালামকে নৌ পুলিশ, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে এপিবিএন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৌমিত্র চাকমাকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) পার্থ প্রতীম বিশ্বাসকে ডিএমপি, র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম আসিফ উদ দৌলাকে ফেণী ছাগলনাইয়া সার্কেল, এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমানকে সিএমপি, গাজীপুর মেট্রোর সহকারী পুলিশ কমিশনার (এসি) চৌধুরী মো. তানভীরকে ডিএমপি, র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম মোর্শেদকে কুড়িগ্রাম নাগেশ্বরী সার্কেল, সিএমপির এসি মাহমুদুল হাসানকে ফারিদপুর নগরকান্দা সার্কেল, সিএমপির এসি নুরে আল মাহমুদকে ডিএমপি, র্যাবের মো. উসমান গণিকে ডিএমপি, র্যাবের সৌমিক হাসানকে ডিএমপি ও সিএমপির এসি মো, মারেফুল করিমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে সিরাজগঞ্জ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে সুনামগঞ্জ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে ঝিনাইদহ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকে ঝিনাইদহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সিলেট, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আমিনকে হবিগঞ্জ, খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদরে, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলমাকে নওগাঁ ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিনকে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেবদুত মজুমদারকে কক্সবাজার, পুলিশ সদর দফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালে মো. আনছার উদ্দীনকে বরিশাল গৌরনদী সার্কেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে সংযুক্ত মাহমুদুল হাসানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। পুলিশের এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে মানিকগঞ্জ বদলি করা হয়েছে।
এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়ি ও পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো. সালাউদ্দিনকে খুলনা সি- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
আলাদা এক প্রজ্ঞাপনে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের মাদারিপুরের বদলির আদেশ আগামী ২৬ সালের ৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বর শনিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানে নির্দেশনা দেওয়া হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি