পুলিশের তাড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

পুলিশের তাড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে ঈশ্বরদী বাজারের মাছ বিক্রেতা মুকুল মুন্সী (৩৭)-এর মৃত্যু।

Manual3 Ad Code

মঙ্গলবার দিবাগত রাত বারোটায় তার মরদেহ পৌরসভার ৫নং ওয়ার্ডের শেষ প্রান্তে ভুতের গাড়ি ভাটাপাড়ার একটি দীঘি থেকে উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।

Manual5 Ad Code

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুকুল কয়েকজন বন্ধুসহ দীঘির পাড়ে বসে তাড়ি সেবন করছিলেন। এসময় সিভিল ড্রেসে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত হলে বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেও মুকুল পা পিছলে দীঘির ভরা পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

Manual2 Ad Code

এ সময় ঈশ্বরদী ও রাজশাহীর দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে রাত ১২টায় মুকুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code