পুলিশের বিশেষ অভিযানে সিলেটে ১৫ আসামি গ্রেফতার

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

পুলিশের বিশেষ অভিযানে সিলেটে ১৫ আসামি গ্রেফতার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

Manual3 Ad Code

গত বৃহস্পতিবার রাতে ওসি আব্দুল আউয়াল চৌধুরীরর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১৫জন আসামিকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার লামা ইসবপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল আজিজ, নিজ কুরুয়া গ্রামের আহমদ আলীর ছেলে জুয়েল একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জুয়েল আহমদ এই তিনজন সাজাপ্রাপ্ত আসামি। অন্যান্য মামলায় গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন, আহমদ উল্লা, নেহার বেগম, মঈন উদ্দিন, সামছু মিয়া, আফাজ উদ্দিন, বাদশা মিয়া, ইসহাক উল্লা, রিয়াজ মিয়া, রাজু মিয়া, দেলোয়ার মিয়া ও কামাল হোসেন।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code