পূর্ব বিরোধের জেরে ছাতকে দু‘পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

পূর্ব বিরোধের জেরে ছাতকে দু‘পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২৯ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২৩ মে) সকালে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  আমেরতল গ্রামের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই অ্যাড. মনির উদ্দিন ও একই গ্রামের মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ঈদের আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে গ্রামের সামনে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। আশপাশের গ্রামের লোকজন দুই পক্ষের লোকজনকে সংঘর্ষ থেকে বিরত রাখেন ও পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহতদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমেরতল গ্রামের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code