সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবিনগর ইউনিয়নে শ্রীরামসি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষর উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে শ্রীরামসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৫০) ও একই গ্রামের বাসিন্দা সিরাত আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ার হোসেন জানান- পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যায় শ্রীরামসি গ্রামের বাসিন্দা মস্তাব আলী, আফতাব আলী, আশুক আলী ও রউছ উল্লা হুরফে ঠাকুর মিয়া, টিপন, লেবু, ইমন, তুহিনসহ বেশ কয়েকজন একই গ্রামের আনোয়ার হোসেন ও সিরাত আলীর উপর হামলা করে। এ সময় তাদের কাছে থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে।
আনোয়ার হোসেন জানান- এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি