পেছাল আলোচিত দুই মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

পেছাল আলোচিত দুই মামলার সাক্ষ্যগ্রহণ

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে লক্ষ্য করে সংঘটিত গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (২২ এপ্রিল) নির্ধারিত তারিখে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আগামী ৩০ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

 

Manual3 Ad Code

মামলার দিন আদালতে কারাগারে থাকা আসামিদের পাশাপাশি জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ মোট ১২ জন হাজির থাকলেও নির্ধারিত ১৪ জন সাক্ষীর কেউই উপস্থিত ছিলেন না।

 

আদালতের পিপি মো. আবুল হোসেন জানান, মামলার সাক্ষীরা কেউ উপস্থিত না হওয়ায় বিচারক পরবর্তী দিন নির্ধারণ করেছেন। জামিনে থাকা আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর আদালতে আসেননি, তবে তিনি সময় চেয়ে আবেদন করেছেন।

 

২০০৫ সালের জানুয়ারিতে হবিগঞ্জে এক রাজনৈতিক সমাবেশ শেষে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে মারা যান অর্থমন্ত্রী কিবরিয়া। প্রাণ হারান আরও চারজন এবং আহত হন অন্তত ৭০ জন। ঘটনার পরপরই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৫ সালে সিআইডি প্রথম দফা অভিযোগপত্র দেয়। পরবর্তীতে বাদীপক্ষের আপত্তির পর পুনঃতদন্তে আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে।

 

মামলার অগ্রগতি দীর্ঘদিন ধরে ধীরগতির। ১৭১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৬৩ জন।

 

Manual6 Ad Code

অন্যদিকে, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইবাজারে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক সমাবেশে চালানো গ্রেনেড হামলায় একজন যুবলীগ কর্মী নিহত হন, আহত হন আরও অনেকেই। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

 

প্রতিবার সাক্ষীদের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। মামলার সাক্ষ্যগ্রহণ দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code